পঞ্চগড়ের বোদায় হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ মো: সুর জামাল ওরফে সবুজ (২৬) নামে এক মানসিক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে বোদা পৌরসভার বোদা বাজারস্থ সৌরভ বর্মনের ফার্নিচারের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম এর দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নির্দেশে বোদা থানার এসআই মোঃ আব্দুর রাজ্জাক এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদক বিক্রির সময় মো: সুর জামাল ওরফে সবুজকে ০৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করে। মো: সুর জামাল ওরফে সবুজ মোঃ মোজাহারুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক হেরোইনসহ মো: সুর জামাল ওরফে সবুজ নামের মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১১, তাং-১৪/১২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক) রুজু করা হয়। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

You might like