

নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি বহনকারি ড্রাম ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মেহেদী নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশের এএসআই রুবেল জানায়,ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার আড়াইহাজারের ছনপাড়া এলাকায় পৌঁছালে রাস্তার কাজে নিয়োজিত একটি ট্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ তিন যাত্রী গুরুত্ব আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে একজন মারা যায়। আহত তিনজন ভর্তি রয়েছে।
এদিকে, আড়াইহাজারে সদারদিয়া এলাকায় বিআরটিসি যাত্রীবাহি বাসের ধাক্কায় খাদে পড়ে শরীফ নামে নসিমন চালক নিহত হয়েছেন।










