

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ০৩ মার্চ ২০২৪
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ১২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার বিকালে নগরীর ধর্মসাগর পাড়ের তার নির্বাচনী প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ ইশতেহার ঘোষণা করেন।

এ সময় কায়সার বলেন, অতীতে উন্নয়নের নামে কাজ বেচাকেনা এবং কমিশন বাণিজ্যই যেন সিটি করপোরেশনের অন্যতম কাজ ছিল অভিযোগ করে পরিবর্তনের কুমিল্লা গড়ার অঙ্গিকার করেছেন এই প্রার্থী৷
শনিবার (৩ মার্চ) বিকেলে সাংবাদিকদের সামনে তুলে ধরেন তার পরিকল্পিত নগরায়নের ইশতেহার। যানজট ও জলাবদ্ধতা নিরসনের অগ্রাধিকার দেওয়া হয়।
এছাড়াও পাহাড় সমান হোল্ডিং ট্যাক্স থেকে নগরবাসীকে হয়রানি মুক্ত করা। আধুনিক শহর গড়ে তোলা, টয়লেট, শ্রমজীবী মানুষের জন্য প্রকল্প গ্রহণ ও উপাসনালয়, কবরস্থান, শ্মশান, কমিউনিটি সেন্টার নির্মাণ করা করে ধর্মীয় ও সামাজিক বন্ধন তৈরি করা কথা বলেন।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ পূর্ব বিএনপির সাবেক সভাপতি এসএ বারি সেলিম, বিএনপির ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের ছেলে ইফতেখার রশিদ অপু, মহানগর বিএনপির যুগ্ম হওয়ার আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।










