হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী জামিনে মুক্ত

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ (৪৫) ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫) আজ ১৯ সোমবার অক্টোবর বিকেল ৩ টায় ২৪ ঘন্টার ব্যবধানে বেল বন্ডে মুক্তি লাভ করেন।

বেল বন্ডে মুক্তির খবর শুনে হাজীগঞ্জ বিএনপি, পৌর বিএনপি, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, এস্টেটের সকল কর্মকর্তা ও পরিবার পরিজন বর্গ জেল গেটে চলে আসেন।

মোতাওয়ালীগণের পক্ষে বেল প্রার্থনা করেন এ্যাড. আহসান হাবীব, রিয়াদ হোসেন মুনতাছির ও মো. জহিরুল ইসলাম। তবে বাদীর জামিন হলেও অনলাইন জটিলতা জেলেই রয়েছেন লিটন।

প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 0

You might like

About the Author: priyoshomoy