গোধুলি কোলাজ : যুবক অনার্য

গোধুলি বেলায় তুমি বলেছিলে এ জীবন মিথ্যে নয়
সত্যের চেয়ে সুন্দরতম এক জলের মতন এ জীবন তবে বয়ে যায়
বয়ে যাই আমি তুমি সে

তারপর একদিন বিস্রস্ত তাতার এসে ধান খেয়ে যাবে তারপর একদিন ভাদ্রমাসে কুকুরের বাড়া ভাতে ছাই দিয়ে মানুষেরা কুকুরমানব বনে যাবে
গোধুলি বেলায় কোলাজ এমন বুঝি ঘটনা হয়ে রটে যাবে
পৃথিবীকে মনে হবে অপরূপ স্তব্ধ মনোলীনা

কে সেই সুচেতনা যার কথা লেখা আছে কবিতায়
অনেক শতাব্দীর মনীষীর তরে
কে সেই নিখিলেশ যার কথা লেখা আছে কবিতায়
কুকুরের পাশে কুকুর হয়ে বসে থাকে ভেতরের কুকুরের তরে

গোধুলি বেলায় পৃথিবী ডুবে যাবে হায় সমগ্র অমরতা নিয়ে
আমি তুমি সে কিংবা সুচেতনা নিখিলেশ আর যে এই চৌধুরী অবিনাশ কিংবা সনাতন সেন
বলবো আমরাও কোরাসে করুন উল্লাসে
এখনো সময় আছে- মানচিত্রে মাটি রেখে চুকিয়ে নিতে হবে বিগত সব লেনদেন

প্রকাশিত :  সোমবার,  ২১  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like