প্রেমপদ্য : যুবক অনার্য

 

১.
ভালোবেসে চলে যেও
ভালোবেসে ভুলে যেও

২.
তাকেই ভালোবাসা যায় যাকে খুব আপন
আর কাছের মনে হয়
তারপর একদিন দেখা যায় সে আসলে
কাছের ছিলো না আপন ছিলো না
ভালোবাসার সম্পর্ক মিথ্যে হয়ে যেতে পারে
কিন্তু ভালোবাসা মিথ্যে নয়।

৩.
আমারা বৃষ্টিতে ভিজতে ভুলে গেছি
ভুলে গেছি জোছনা কুড়াতে
তাই প্রেম করতে গিয়ে গুলিয়ে ফেলি
মন আর শরীরের তুমুল তফাৎ

৪.
আমি ভাবতেই পারছি না
তুমি আমাকে ছেড়ে চলে গেছো
অথচ এর চেয়ে বড়ো কোনো সত্য নেই
সত্য নির্মাণ করতে গিয়ে তুমি মিথ্যে হয়ে গেছো

৫.
কখনো চেনা পথে দেখা হয়ে গেলে
না চেনার ভাণ করে
এড়িয়ে যাবার অধিকার তোমাকে দিলাম।

প্রকাশিত : মঙ্গল বার,  ০৪  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like