কুয়াকাটায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সহ উপকূলীয় এলাকার ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার(৬ জুন) সকাল ১০টায় উপজেলার সাগরকন্যা কুয়াকাটার পশ্চিম খাজুরা ৬০ ঘর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে হোটেল সমুদ্রবাড়ি মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী সোহেল।

এসময় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তৈল সহ নিত্য সামগ্রী বিতরণ করেন। এই ত্রাণ সামগ্রী বিতরণে এছাড়াও উপস্থিত ছিলেন, এবিএম মোশাররফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আকন কুদ্দুসুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল হক নান্নু সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মুনির হোসেন সহ দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি, হাসান মামুন সদস্য, হায়দার আলী লেলিন সদস্য, মোঃ দুলাল হোসেন সদস্য, কেন্দ্রীয় বিএনপি। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব, স্নেহাংশু সরকার কুট্টি সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক এবিএম মোশাররফ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পরিদর্শন করতে এসে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে আরো বড় ধরনের সহযোগিতা নিয়ে আসবো।

প্রকাশিত : বৃহস্পতি বার,  ০৬  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like