স্মৃতিতে এক অপরূপা উর্বশী : জিএম মুছা

মনের ক্যানভাসে কল্পনায় রঙে কত যে তোমার ছবি এঁকেছি,
বসন্তের দুরন্ত দুপুরে জানালার পাশে বসে বসে।
জীবনের উষ্ণ সোনালী সময়ে অনেকবার,
ভরা পূর্ণিমার জ্যোৎস্নার চাঁদ রঙ দিয়ে অমলিন আলতো তুলির আঁচড়ে, এঁকে দিতাম তোমার লজ্জাবনত চাঁদমুখ কপোল ঠোঁটে ভালোবাসার ছবি!

তোমার কি মনে পড়ে,সেইসব ফেলে আসা ধূসর স্মৃতি?
গোধূলির আবিরের রঙে রাঙিয়েছি কত তোমার কপালের ওই টিপ, আজও তা জ্বলে ওঠে রাতের আঁধার মাড়িয়ে, আকাশে শুকতারা হয়ে,

তোমার কি মনে পড়ে পাশাপাশি তোমার হাত ধরে অনেকখানি পথ হেঁটে ক্লান্ত হয়ে যখন, হিজলডাঙ্গা নদীর তীরে সেই যে বুড়ো বট গাছটার নিচে তুমি আমি বসতাম।
ও সব আজ শুধুই অতীত স্মৃতি কিন্তু সেই যে তুমি?
আজও আমার কাছে রয়ে গেলে, রহস্যময়ী হয়ে, স্মৃতিতে এক অপরূপা উর্বশী।।

প্রকাশিত : মঙ্গল বার,  ১১  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like