কলাপাড়ায় ডোবায় ভেসে আসলো জীবিত ডলফিন

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডোবায় ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি জীবিত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। বৃহস্পতিবার বিকাল তিনটায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন ডোবায় ওই ডলফিনটি ভেসে আসে।

এসময় ডলফিনটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। খবর শুনে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে বিকাল পাঁচটার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিন অবমুক্ত করেন।

স্বেচ্ছাসেবী প্রাণিকল্যান ও পরিবেশবাদী সংগঠন এ্যানিম্যাল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য আলমনজির জানান, জেলেদের জালে আটকে ডলফিনটি অনেকটা আহত হয়। আমাদের ধারনা, পরে পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পরে। এর আগে কখনো দক্ষিনাঞ্চলের ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।

প্রকাশিত : বৃহস্পতি বার,  ১৩  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like