ঈদের আনন্দ : মুহাঃ জুয়েল রানা

ঈদ আসিলে তবে
সবার সাথে ঈদের আনন্দ,
ভাগ করিতে
বলেছে,আমার রবে।

গরীব কিংবা মিসকিন যারা
দুস্থ কিংবা অবহেলিত,
তাদের সাথে ভাগ করে নিও,
ঈদের আনন্দ।

চার পাঁচটা পোশাক না নিয়ে
দু একটা নিও,
বাকি গুলো বন্ধু তুমি,
গরীব, দুঃখীদের দিও।

সারা বছর, পররে ভাই
কত রকমের বস্ত্র।
গরীব,দুঃখী, মিসকিন যারা
সারা বছর পায়না তারা।

এই একটি দিনের, জন্য তারা
করে অপেক্ষা।
তোমার দানে গরীব পাবে,
বস্ত্রহীনরা বস্ত্র পাবে।

গরীব,দুঃখীদের করিলে দান
পরকালে পাবে প্রতিদান।
পরকালে যদি সুখ চাও,
দুনিয়াতে দান করে যাও।

প্রকাশিত : রোববার,  ১৬  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like