মোঃ জুয়েল হাওলাদারের ছোট গল্প : শূন্যতা

কোন এক নাম না জানা ঝড়ের রাতে , ঝড়ের লীলা সাঙ্গ করে ভোরের বিহানে বিপন্ন যাপিত জীবনের স্বপ্ন দেখা শেষে ঘুম থেকে দরজা খুলে দেখতে পেলাম , উঠানে লাউয়ের মাচায় , লাউ পাতার ফাঁকে ঝড়ের ঝাঁপটায় আছড়ে পড়ে আছে মুমূর্ষ বন্য শালিক ছানা। দেখে কেন জানি হৃদয়ের এক কোনে রক্তক্ষরণ শুরু হল। পরম মমতায় দু হাতে তুলে নিলাম শালিক ছানাটিকে । সে দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে ভাবেই হোক শালিক ছানাটিকে সুস্থ করে তুলব , শিস দেওয়া শেখাবো , ডাক দেওয়া শেখাবো , আমার মনের না বলা কথা গুলি ওকে বলবো।

খুব মনে পড়ে , মায়ের কাছ থেকে তিন টাকা নিয়ে কলা কিনেছিলাম , দুধ খাওয়াবো বলে ছোট একটা দুধের বাটিতে দুধ ভরে নিয়েছিলাম। যত্নের ঘাটতি রাখিনি , স্বল্প জ্ঞানের ডাক্তারি বিদ্যার সকল প্রয়োগ ঘটিয়ে সময়ের ধারাবাহিকতায় সুস্থ করে তুললাম। আমি আর আনন্দ ধরে রাখতে পারিনা , যেচে যেচে পাড়া প্রতিবেশী , আত্নীয় স্বজন , বন্ধুবান্ধব সকলকেই আমার শালিক ছানাটির গল্প শোনাতে লাগলাম ।

মোট কথা , পাড়ার মধ্য ছোট খাট গোছের হিরো বনে গেলাম । আমি আর শালিক , শালিক আর আমি এ এক কঠিন ভালোবাসা , অসাধারণ বন্ধুত্ব । দিন যায় ,সপ্তাহ যায় ,মাস চলে যায় এ ভাবেই চলছিল ভাবের লেনাদেনা। এর মাশুল ও গুনতে হয়েছিল ভরত স্যারের কচার বাড়িতে যেদিন পঞ্চম শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। ছয় বিষয়ের মধ্যে যখন ধর্মে কাটায় কাটায় পাশ আর বাকি সব বিষয়ে ফেল করলাম। সেদিন ভাগ্য খুব ভালো ছিল ফুল হাতার লাল গেঞ্জি পড়েছিলাম তাই স্যারের কচার বাড়ি শরীরে যে মানচিত্র এঁকেছিল বাড়ির বোধ হয় কেউ দেখেনি ।

যদি দেখতে পেত তাহলে নতুন করে আর একটা মানচিত্রের জন্ম হত। যাইহোক , ব্যাথাতুর শরীর নিয়ে বাড়ি ফিরতেই মনের আনন্দ দ্বিগুণ হয়ে উঠল , আমি আনন্দে আত্নহারা — শুনতে পেলাম শালিকের অস্ফুট সুরে শিষ দেওয়া। মা বললেন তুই স্কুলে যাওয়ার পর থেকেই কিছুক্ষন পর পর শিষ দিচ্ছে । নিমেষেই সব যন্ত্রনা ভুলে গেলাম । আমার স্বপ্ন পূরণ হতে চলেছে – এখন ডাক দেওয়া শিখাবো , কথা বলা শিখাবো । ভাবতেই পারছিনা এ আনন্দ , এ খুশি কোথায় ধরে রাখবো। ঠিক এক সাঝের সন্ধ্যায় আমার শুণ্য খাঁচা শূণ্য পড়ে রইল। এদিক – সেদিক , এখানে – সেখানে , আশে – পাশে তন্ন তন্ন করে খুজলাম , নেই , কোথাও নেই ।

আমায় ছেড়ে সে চলে গেছে। কেন জানি মনে হল , এই পৃথিবীতে কেউ কারো নয় , অবুঝ হৃদয়ের ভাষা কেউ বোঝে না। সময় শুধু অশ্রুর লোনা জল দিয়ে লিখে রেখে যায় – যে যাবার সে চলে যায় , যা তোমার ছিল না তা কখনোই তোমার নয় ।

প্রকাশিত :  রোববার, ০৭ জুলাই ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like