৯ বছর পর আজ দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

দীর্ঘ ৯ বছর ভারত অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ দেশে ফিরছেন। ট্রাভেল পাস পাওয়ায় তিনি রোববার (১১ আগস্ট) নয়াদিল্লি থেকে ঢাকায় আসছেন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাহউদ্দিন আহমেদকে বহনকারী ফ্লাইটটি আজ রোববার দুপুর ২টায় অবতরণের কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, সালাহউদ্দিন আহমেদ রোববার বেলা ১১টায় দিল্লি থেকে রওনা করবেন। আর দেশে পোঁছাবেন দুপুর ২টায়।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হন। ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।

রোববার, ১১ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like