বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

খোকন রায় :

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে দেশের ৩৮টি স্থানে সভা-সমাবেশের আয়োজন করেছে বিএনপি। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে এসব সভা-সমাবেশ চলবে রমজান মাস শুরুর আগ পর্যন্ত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে বিএনপি ১২ ফেব্রুয়ারি থেকে জেলা ও মহানগর পর্যায়ে ধারাবাহিক সভা-সমাবেশ করবে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের সময়সূচি ও স্থান তালিকাবদ্ধ করা হয়েছে:

১২ ফেব্রুয়ারি
গয়েশ্বর চন্দ্র রায় – লালমনিরহাট
নজরুল ইসলাম খান – সিরাজগঞ্জ
সালাহ উদ্দিন আহমেদ – ফেনী
হাফিজ উদ্দিন আহমেদ – খুলনা
বরকত উল্লাহ বুলু – ব্রাহ্মণবাড়িয়া
আসাদুজ্জামান রিপন – রাজবাড়ী
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল – পটুয়াখালী
আরিফুল হক চৌধুরী – সুনামগঞ্জ
হাবিব উন নবী খান সোহেল – জামালপুর
১৭ ফেব্রুয়ারি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর – যশোর
আবদুল মঈন খান – টাঙ্গাইল
সেলিমা রহমান – মাদারীপুর
আবদুল আউয়াল মিন্টু – চাঁদপুর
শামসুজ্জামান দুদু – ঠাকুরগাঁও
আবদুস সালাম – বগুড়া
আরিফুল হক চৌধুরী – মৌলভীবাজার
জহির উদ্দিন স্বপন – ভোলা
১৮ ফেব্রুয়ারি
সালাহ উদ্দিন আহমেদ – কক্সবাজার
ইকবাল হাসান মাহমুদ টুকু – পাবনা
শামসুজ্জামান দুদু – পঞ্চগড়
জয়নুল আবদিন ফারুক – কুমিল্লা দক্ষিণ
আবুল খায়ের ভূঁইয়া – ঝিনাইদহ
রুহুল কবির রিজভী – মানিকগঞ্জ
শহীদ উদ্দিন চৌধুরী – হবিগঞ্জ
সৈয়দ এমরান সালেহ প্রিন্স – নেত্রকোণা
১৯ ফেব্রুয়ারি
আমীর খসরু মাহমুদ চৌধুরী – নোয়াখালী
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল – সিলেট
ফজলুর রহমান – কিশোরগঞ্জ
মিজানুর রহমান মিনু – কুষ্টিয়া
ফরহাদ হালিম ডোনার – শরীয়তপুর
মজিবুর রহমান সারোয়ার – পিরোজপুর
রুহুল কবির রিজভী – রাজশাহী
২০ ফেব্রুয়ারি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর – ঢাকা
আমীর খসরু মাহমুদ চৌধুরী – লক্ষ্মীপুর
সেলিমা রহমান – বরিশাল দক্ষিণ
আবদুল আউয়াল মিন্টু – ময়মনসিংহ দক্ষিণ
আসাদুজ্জামান রিপন – ফরিদপুর
আমান উল্লাহ আমান – চুয়াডাঙ্গা
মিজানুর রহমান মিনু – নওগাঁ
আবদুস সালাম – কুড়িগ্রাম
২২ ফেব্রুয়ারি
জয়নাল আবেদীন – ঝালকাঠি
আহমেদ আজম খান – চট্টগ্রাম দক্ষিণ
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল – ময়মনসিংহ উত্তর
হারুনুর রশীদ – জয়পুরহাট
মাহবুব উদ্দিন খোকন – কুমিল্লা উত্তর
আসলাম চৌধুরী – বান্দরবান
আবুল খায়ের ভূঁইয়া – রংপুর
আবদুস সালাম আজাদ – নরসিংদী
২৪ ফেব্রুয়ারি
খন্দকার মোশাররফ হোসেন – মুন্সিগঞ্জ
হাফিজ উদ্দিন আহমেদ – বরিশাল উত্তর
নিতাই রায় চৌধুরী – নড়াইল
আহমেদ আজম খান – নাটোর
হারুনুর রশীদ – গাইবান্ধা
হাবিব উন নবী খান সোহেল – রাঙামাটি
আবদুস সালাম আজাদ – মাগুরা
সৈয়দ এমরান সালেহ প্রিন্স – সৈয়দপুর
২৫ ফেব্রুয়ারি
মির্জা আব্বাস – নারায়ণগঞ্জ
গয়েশ্বর চন্দ্র রায় – গাজীপুর
ইকবাল হাসান মাহমুদ টুকু – চট্টগ্রাম উত্তর
বরকত উল্লাহ বুলু – বাগেরহাট
নিতাই রায় চৌধুরী – সাতক্ষীরা
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল – দিনাজপুর
আমান উল্লাহ আমান – মেহেরপুর
জয়নুল আবদিন ফারুক – নীলফামারী
মনিরুল হক চৌধুরী – খাগড়াছড়ি
আবদুস সালাম – চাঁপাইনবাবগঞ্জ
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি সরকারবিরোধী বিভিন্ন ইস্যুতে জনমত গঠনের পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমও আরও সুসংহত করতে চায়।

 

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like