

নিউজ ডেস্ক :
হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক দম্পতি শাকিল-রুপার রাজধানীতেই আছে ২০টি ফ্ল্যাটের মালিকানা। আছে তিনটি দামি গাড়ি। তথ্য-প্রযুতি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন পৌনে ৩০০ কোটি টাকা। সবমিলিয়ে হাজার কোটি টাকার মালিক শাকিল-রুপা দম্পতি।

সরেজমিন এমন তথ্যই মিলেছে। শেখ হাসিনার চাটুকার সাংবাদিক হিসেবে পরিচিত শাকিল-রুপার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। খবর একুশে টেলিভিশন-এর
রাজধানীর ইন্দিরা রোডের এই ফ্ল্যাটে বসবাস করতেন একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা।
ফ্ল্যাটটির বাজার মূল্য আড়াই কোটি টাকা। দামি গাড়ি ব্যবহারের নেশাও আছে তাদের।
সাংবাদিকতার আয়ে এই ফ্ল্যাটটি কেনা সম্ভব না হলেও শাকিল-রুপা সাংবাদিক দম্পতি এমন আরও অনেক সম্পদের মালিক।
মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বারিধারা ও বসুন্ধরায় তাদের আছে আরও ১৯টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের বাজার মূল্য ৩৫ কোটি টাকা।
চার মেয়াদে শেখ হাসিনা সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত শাকিল-রুপা তথ্য প্রযুক্তি খাত থেকেই হাতিয়ে নিয়েছেন পৌনে ৩০০ কোটি টাকা।
বিএনপি-জামায়াত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন তারা। পুলিশ, র্যাব ও এনএসআই এর ডিজিটাল প্রচারণাও তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে।
শাকিল-রুপা দম্পতির সাভারে আছে রিসোর্ট, হবিগঞ্জে চা বাগান, ঢাকার পূর্বাচল, দোহার ও চট্টগ্রামে আছে আবাসিক প্লট।
গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শাকিল-রুপা দম্পতির চাটুকারিতাও ছিল চোখে পড়ার মতো।
শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুন হত্যার অভিযোগও আছে। অভিযোগকারী চিকিৎসক তৃণা ইসলাম এ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন বেশ আগেই।
বুধবার দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেফতার হওয়া শাকিল-রুপার বিচার চেয়েছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। শাকিল-রুপা সাংবাদিকতা পেশার মর্যাদাও ক্ষুন্ন করেছেন বলে মনে করেন তারা।
শেখ হাসিনা ও এস আলমের নামে গার্মেন্টসকর্মী হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রিং রোডে প্রতিবাদী মিছিলে গুলি করে গার্মেন্টসকর্মী মো. রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিল্পগোষ্ঠী এস আলম ও তার ২ ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র বণিক।
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম (এস আলম) এবং তার দুই ছেলে আহসানুল আলম মারুফ ও আশরাফুল আলমকে আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য অন্যান্য আসামির মধ্যে রয়েছেন- শেখ হাসিনার বোন রেহেনা, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন-উর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, ডিএমপির সহকারী কমিশনার মেহেদী হাসান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ছোট ভাই ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাকিব আল হাসানসহ ১৫৬ জন। এছাড়া আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আদাবর থানাধীন রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন মো. রুবেল। পরবর্তীতে তাকে গ্রিন রোড সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করেন। সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশন পরবর্তী আইসিইউ স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট সকাল ১০টায় মারা যান রুবেল।
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়











