হাতিরঝিলে জিটিভির সাংবাদিক রাহানুমা সারাহর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :  রাজধানীর হাতিরঝিল লেকে ডুবে থাকা অবস্থায় রাহানুমা সারাহ (৩২) নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভিতে (জিটিভি) নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

রাহনুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, ভোররাত পৌনে ১টার দিকে হাতিরঝিল প্রথম সেতুর নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় এক নারীকে দেখতে পান তিনি।

পাশেই তার ব্যাগ ভাসছিল। পানি থেকে তুলে তাকে দ্রুত তাকে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কোনো চিকিৎসা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রাহনুমাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

সাগর বলেন, ‘তিনি কীভাবে লেকের পানিতে পড়লেন সেটা জানতে পারিনি। ‘

মৃত রাহনুমা মিরপুরের কল্যাণপুরে বসবাস করতেন। তার বাবার নাম বখতিয়ার শিকদার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাহনুমার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বুধবার, ২৮ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like