

মোহের পিছনে তাওয়াফ করা রোজনামচার খেড়োঁ খাতা
ইল্ল্যিয়ানে থাকবে সুখে অথচ ভুলে যায় মানুষ

পৃথিবীর আদিম যুদ্ধ, আচার বিচার
সুন্নতী ভূষণে বিপরীত লিঙ্গের রদবদল
এলোমেলো নিষিদ্ধ জীবনে ছড়ায়
উন্মুক্ত পারফিউমের তেজস্বী ঘ্রাণ
হেরেমের পর্দা খুলে যায় পৃথিবীর যত্রতত্র
পার্কে কিংবা দেয়ালের কোনায়
জাফরানি আতর কিংবা খরমের ব্যবহার
বিলুপ্ত প্রায় অত্যাধুনিকতায়
আব্রু ঢাকা দেহের ভেতরে লালসার নেশা
মুনাফিকি আর হারাম উপার্জন
এ জন্মকাল বড় জটিল পৃষ্ঠার বই
ক্ষমার হাত তুলে রাখ সব হে আখিরাতের কঙ্কাল
জেনে রেখ তোমরা সবাই সৃজন মেহমান
মোহাম্মাদী উম্মত।
লেখক পরিচিতি : নুরুন্নাহার মুন্নি, কবি ও গল্পকার
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা









