

চতুর্দিকে কেমন কেমন বোধ হয়,
কেমন জানি চুপচাপ;
নীরবতায় বৃত্তের অভ্যন্তরে;
পাপের গণ্ডিতে ছুটে বেড়ায়।
ঈশ্বরকে ছুঁতে চাইলেও ছুঁতে পারে না;
পাপ-অপবিত্রতায় নিজ হতে দূরে,
কোনো সাড়া নেই, আসিতে চাহে না।

কিছু মনুষ্য ভীষণ ব্যস্ত;
ঈশ্বরকে মনে করার সময় কোথায়?
একটু সহানুভূতি মানুষের তরে,
ভালোবাসা বিলাতে এতোটুকু সময় নেই!
কিছু মনুষ্য অজান্তে দাস্যকর্ম করছে;
নিজেরা ভাবছে কতো স্বাধীন, আহা!
পাপের দাসত্বে আজীবন চলে যায়,
চলছে তো চলছেই,
পাপের গণ্ডিতে ছুটে বেড়ায়।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময়











