

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালিত হয়েছে। গত ১৫ই অক্টোবর (মঙ্গলবার) গুড নেইবার বাংলাদেশ দোহার সিডিপি এর আয়োজনে এ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সহ সকল অংশগ্রহণকারী সঠিকভাবে হাত ধুয়ে কক্ষে প্রবেশ করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সিডিপি চেয়ারম্যান একলাল উদ্দিন আহমেদ।
একলাল উদ্দিন আহমেদ তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের গণসচেতনতা তৈরির জন্য তাদের ভূমিকার কথা ব্যাক্ত করেন। এছাড়া তিনি বিশ্ব হাত ধোয়া দিবস পালনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন দোহার সিডিপির প্রকল্প ব্যাবস্থাপক শাহরিয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, গুড নেইর্বাস একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ও শিশু অধিকার বিষয়ক উন্নয়ন সংস্থা। এটি সার্বজনীন প্রাথমিক শিক্ষার বিশেষ অবদানের জন্য ২০০৭ সালে গোল্ডেন এওয়ার্ড সনদ অর্জন করে। গুড নেইবারস্ বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের ১৩টি জেলার ১৭টি প্রকল্পে দরিদ্র, অবহেলিত ও পিছিয়ে পড়া নির্দিষ্ট জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি মূলত দোহার উপজেলায় শিশু, যুব ও নারীদের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড পরিচালনা করে। তিনি আরো বলেন প্রতি বছর ১৫ই অক্টোবর সাধারণ জনগণের মধ্যে হাত ধোয়ার আবশ্যকতা নিয়ে সচেতনতা তৈরি করার জন্য আমরা বিশ্ব হাত ধোয়া দিবস উৎযাপন করে থাকি।
দোহার সিডিপির মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ানুল হাঁসান দিবসটির প্রতিপাদ্য বিষয় “Why clean hands are still important” নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন বিশ্বজুড়ে রোগ প্রতিরোধের অন্যতম সেরা উপাইয়গুলোর মধ্যে একটি সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়া। শুধুমাত্র যথাযথভাবে হাত ধোঁয়ার মাধ্যমে ডায়রিয়ার ঝুকি ৪০-৫০% কমে যায়। এছাড়া টাইফয়েড, কলেরাসহ সকল পানিবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব।
দোহার সিডিপির হেলথ অফিসার রনি আক্তার সঠিকভাবে হাত ধোয়ার ৬টি ধাপ সরাসরিভাবে উপস্থাপন করেন এবং হাত ধোঁয়ার সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ ছিলো ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতায় স্বতঃস্পুর্ত অংশগ্রহণ যা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কার দেওয়া হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি এর স্বাস্থ্য কর্মকর্তা রনি আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরাশি আদর্শ ঊচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, লায়লা আফজাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ, ভলান্টিয়ারও হেলথ ও হাইজিন ক্লাবের সদস্য সহ মোট ৫০ জন সদস্য।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








