ছুরিকাঘাতে দুলাভাই গুরুতর আহত, শ্যালক আটক

গোলাম নবী খোকন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্র্যক্ষনচক গ্রামে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই গুরুতর আহত হয়েছে। শ্যালককে আটক করছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে ১৯ অক্টোবর ২০২৪ খ্রি. বিকালে।

ঘটনার বিবরণে জানা যায়, ব্রাহ্মণচক গ্রামের মৃত বিল্লাল প্রধানের ছেলে হেলাল (৩২) চৌরাস্তা বাবুর আলী মার্কেটে দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। সপ্তাহ খানেক পূর্বে একই গ্রামের বেপারী বাড়ির কুতুবউদ্দিন এর ছেলে মোহাম্মদ জাহিদ বেপারীর সাথে কথাকাটাকাটি একপর্যায়ে জাহিদকে ছুরিকাঘাত করে।

এতে জাহিদ আহত হলে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে তিনটি সেলাই দিয়ে চিকিৎসাধীন রাখেন। এ কথা শুনে একই গ্রামের ইদ্রিস প্রধানের ছেলে আবুল খায়ের (৪৬) হেলালের দুলা ভাই হেলালের দোকান বন্ধ করে বিষয়টি মিমাংসার চেষ্টা করলে দুষ্কৃতকারী হেলাল বিষয়টি এড়িয়ে যায়। ফলে দুলাভাই আবুল খায়ের শ্যালক হেলালের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়।

ওই নির্দেশ উপেক্ষা করে শনিবার ১৯ অক্টোবর হেলাল দোকান খোলে ব্যবসা পরিচালনা করে। পূর্বের বিষয়টি মিমাংসা না করে হেলাল কেন দোকান খোলে এ বিষয়টি দুলাভাই আবুল খায়ের হেলালকে জিজ্ঞেস করা হলে শ্যালক হেলাল দুলাভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

স্থানীয়র আহত ব্যাক্তিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক আবুল খায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনাকারী হেলালকে জনতা আটক করে থানায় খবর দেয়া হলে, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হকের নির্দেশে এসআই জাফর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে হেলালকে আটক করে থানায় সোপর্দ করা হয়। ভিকটিমের ভাই ইসরাফিল বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

রোববার, ২০ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like