ঘৃণা : ক্ষুদীরাম দাস

(যোহন ৭:৭, হিতোপদেশ ৮:১৩, গীতসংহিতা ৩১:৬)

নীতিবিগর্হিত জীবনটা নষ্ট জীবনে বন্দি
জ্বলছে তো জ্বলছেই, পুড়ছে তো পুড়ছেই!
মহিমা অপার সেই বিধাতা
আমরা ভোগ করবো কর্মফল ঈশ্বর হতে
চারিদিকে চলছে পাপের ঘনঘটা
ঘৃণা আর ঘৃণার অনাচার পৃথিবী জুড়ে।

ধিক্কার ধ্বনি সেই মানব বিবেক,
সেই বিবেক ঘৃণা হতে ফিরবে কবে?
ন্যায়ের পথ আজ নীরবে দীর্ঘ হচ্ছে
সত্য মাড়িয়ে মিথ্যার আশ্রয়ে জগৎ দৌঁড়ায়!
কেউ কেউ দীর্ঘশ্বাসে বলে,
হে প্রভু! এ পৃথিবীতে কেন আনলে আমায়!

স্বার্থপরের মতো ছদ্মবেশী মানুষের দল,
তেলা মাথায় তেল দেয়া মানুষের দল,
অবাক পৃথিবীর বিবেক,
শান্ত সবাই-আর কী বাকি আছে বল!

চারিদিকে শুধুই ঘৃণার ধ্বনি
অসহায়ের চোখে কান্না শুনি।
প্রভুর সুন্দর ধরিত্রী অসুন্দরে ভরে গেছে,
শান্তির সুবাতাসে বাঁচার উপায় কী আছে?
জানি, মৃত্যু একদিন নিশ্চিত,
তবুও ঘৃণা করি পাপ সকলকে।

সোমবার, ২১ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like