তোমাকে পাওয়ার জন্য হে পতাকা : যুবক অনার্য

দূরে- একটি গ্রাম
গ্রামটি পুড়িয়ে দেয়া হয়েছিলো
আবালবৃদ্ধবনিতা গুলি করে
হত্যা করা হয়েছিলো
নারীদের ধর্ষণ
কেউ কেউ পালিয়ে বেঁচেছিলা
কেউ যুদ্ধে গিয়েছিলো
কেউ ফিরে এসেছিলো
কেউ ফেরেনি আর

দূরে একটি গ্রাম
গ্রামটি পুড়িয়ে দেয়া হবে
গুলি হত্যা ধর্ষণ
যুদ্ধ
কেউ ফিরবে
ফিরবে না কেউ কেউ

এসব কিছুই হয় হবে হয়েছিলো
শুধু তোমাকে পাওয়ার জন্য হে পতাকা।

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like