জীবনের শেষ বেলায় এসে মনে হয়

একহাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো
সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।

কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা
ভুল ছিল।
দূর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের
ক্ষমতা দেখানো ও ভুল ছিল।

শেষ বেলায় মনে হবে,,,
ক্লাসের সব চেয়ে মেধাবী ছাত্র না
হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।

অনেকটা রোজগার করতে না
পারলেও বড় ক্ষতি হয়নি।

জীবনের শেষ সময়ে এসে, কষ্ট
ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে
শেষ চাওয়া।
শেষ বেলায় মনে হবে,,,,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে
মূল্যবান সম্পদ। যেটা আমি অর্জন
করতে পারিনি।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল
সব চেয়ে বড় ভুল।

শ্বাস কষ্টের মাঝে আটকে থাকা
নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের
দোয়াটাই মনে হবে সব চেয়ে মূল্যবান।

অথচ এত কিন্তু ভেবে ও আমরা
যৌবন কালে নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারি না।।

– আশ্রাফ আলী, মীরপুর, ঢাকা।

You might like