

সম্পাদকীয়
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। একটি জাতীয় দৈনিকে “ ঢাকার বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ” শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা ঢাকার ভয়াবহ বায়ু দূষণের বিষয়ে জানতে পেরেছি। আমরা আরো জানতে পেরেছি যে, ঢাকার বায়ু দূষণ রোধে ২০১৯ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র পক্ষে জনস্বার্থে একটি রিট করা হয়।
সে রিটের প্রাথমিক শুনানির পর ওই বছর ২৮ জানুয়ারি রুলসহ আদেশে হাইকোর্ট ঢাকা শহরে যারা বায়ু দূষণের কারণ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সপ্তাহে দুই বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন। এছাড়া রাজধানীর যেসব জায়গায় উন্নয়ন ও সংস্কার কাজ চলছে, সেসব জায়গা ১৫ দিনের মধ্যে এমনভাবে ঘিরে ফেলতে বলা হয়, যাতে শুষ্ক মৌসুমে ধুলা ছড়িয়ে বায়ু দূষণের মাত্রা বাড়াতে না পারে।

পাশাপাশি ‘ধুলবালি প্রবণ’ এলাকায় দিনে অন্তত দুইবার করে পানি ছিটানোর ব্যবস্থা করতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়। এর আগে রিটকারি পক্ষের আবেদনের পর হাইকোর্ট ২০২০ সালের ১৩ জানুয়ারি ৯ দফা নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হচ্ছে- ১. ঢাকা শহরে মাটি-বালি-বর্জ্য পরিবহনকারী ট্টাক-পিকআপ-ভ্যান ভালভাবে ঢেকে পরিবহন করা। ২. নির্মাণাধীন এলাকায় মাটি, বালি, সিমেন্ট, পাথরসহ নির্মাণ সামগ্রী ঢেকে রাখা । ৩. ঢাকার রাস্তায় নিয়মিত পানি ছিটানো। ৪. ঢাকার রাস্তা, কালভার্ট, কার্পেটিং বা খোড়াখুড়ি কাজে দরপতেওর শর্ত পালন নিশ্চিত করা। ৫. কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহন জব্দ করা। ৬. সড়ক পরিবহন আইন অনুসারে যানবাহনের ফিটনেসের সময়সীমা নির্ধারণ ও ফিটনেসের মেয়াদ উত্তীর্ণের তা বন্ধ করে দেওয়া। ৭. ঢাকা ও আশেপাশের এলাকার অবৈধ ইটভাটা বন্ধ করা। ৮. পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার ফ্যাক্টরির অনুমোদন না দেওয়া। যেসব ফ্যাক্টরির পরিবেশ ছাড়পত্র নেই সেগুলো বন্ধ করা। ৯. মল, মার্কেট ও দোকানের প্রতিদিনের বর্জ্য ব্যাগে ভরে রাখা এবং অপসারণ নিশ্চিত করা।” আমরা মনে করি, উক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারলে ঢাক থেকে অন্তত বায়ুদূষণরোধ করা সম্ভব হতে পারে।
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন





