

নাবিল শাহরিয়ার নাহিদ, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :
কালিহাতী থানাপাড়া নব পুষ্প সংঘ ক্লাবের আয়োজিত ১০ দলের মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় তারুণ্যের শক্তি কালিহাতী বনাম ভাই ব্রাদার্স টিম পাছ জোয়াইর অংশগ্রহণ করে। মিনি ক্রিকেট খেলার অনুষ্ঠান পরিচালনা করেন সুমন।
খেলায় ১১৭ রানে তারুণ্যের শক্তি কালিহাতীকে পরাজিত করে ভাই ব্রাদার্স টিম পাছ জোয়াইর মিনি ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। বৃহস্পতিবার বিকালে কালিহাতী পৌরসভার দক্ষিণপাড়া অস্থায়ী মাঠে ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধক ছিলেন কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার।

আমন্ত্রিত অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, ড্যাব নেতা ডাঃ শাহ আলম তালুকদার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, কালিহাতী বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ আলী।
কালিহাতী থানাপাড়া নব পুষ্প সংঘ ক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, কালিহাতী উপজেলার সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা এনামুল হক, এলেঙ্গা পৌরসভার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ছাত্রদলের নেতা শরিফ মোল্লা প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রিকেট টুর্নামেন্ট খেলা শেষে ভাই ব্রাদার্স টিম পাছ জোয়াইর চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দগণ।
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫১৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









