

আমার বর্ণালী
নামটি যেন মধুমাখা, দেখতে তৃষাতুর
দীঘল-কালো চুল,
গৌরবর্ণের দেহলতা,
ডাগর কালো চোখ
দু’চোখের পরে চিকন জোড়া ভ্রু।
আমার বর্ণালী
পাতলা ঠোঁটের আড়ালে তার
ছোট ছোট দাঁত বিকশিত ঝিলিক খেলে
হাসিতে টোল পড়ে গালে।

আমার বর্ণালী
অমুলক, অবাঞ্ছিত আচরণ তার
পূর্ণমাত্রায় আকৃষ্ট তার হৃদয়,
আমি বুঝি-আর অনুকম্পায় কম্পন
থর থর কেঁপে হৃদয় আমার।
আমার বর্ণালী
ইচ্ছে জাগে ঘর বাঁধি,
তাকে দেখার অদম্য ইচ্ছে আমার অণুক্ষণ
কোমরে আঁচল পেঁচিয়ে সংসার সামলায়!
তাকে নিয়ে কী চমৎকার দাম্পত্য সুখ!
অনাবিল এক প্রশান্তির দ্যূতি ফোটে
তার চোখে মুখে।
আমার বর্ণালী
বীরদর্পে গর্জন করে বলে,
‘আমি নারী, আমি পারি,
আমার বাড়ি, আমার সংসার’
-এজন্যে কেউ আমায় স্ত্রৈণ বলে না।
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









