ফেব্রুয়ারীর গান গাই

ক্ষুদীরাম দাস :

আমরা বাঙালি, ফেব্রæয়ারির গান গাই;
বাংলা মায়ের ভাষায়, স্বপ্ন উড়াই।

বাংলার নীলাকাশে, আমার মন ভাসে;
শহীদ মিনারে ফুল ছোঁয়াই, আনন্দ উচ্ছ¡াসে।

রক্তে রাঙানো শহীদ মিনার, সাজানো ফুলে ফুলে;
৫২-এর আন্দোলন আঁকা স্মৃতি, রক্ত লালে লালে।

আমরা এখন বাংলা বলি, বাংলায় স্বপ্ন দেখি;
৫২-এর সাহস নিয়ে মুক্তিযুদ্ধ, আন্দোলন মুখোমুখি।

উর্দুভাষীরা পরাজিত, বাংলা রাষ্ট্রভাষা;
রক্ত স্রোতের মূল্য দিবো, দিবো ভালোবাসা।

সালাম বরকত রফিক ও জব্বার-সম্মান জানাই;
তোমাদের বীরত্বগাঁথা ইতিহাসে পড়ে যাই।

You might like