

আহারে! জঙ্গলে পাহাড়ে, খুঁজে খুঁজে মরি আমি তাহারে-
কত রঙে আঁকি তারে, বারে বারে-হৃদ মাজারে, বাহারে।।
হাত বাড়ালে পাইনা তারে, সে যে, চাঁদের দেশের তারা-
তবুও খুঁজি নানান’ দেশে পাগল বেশে হয়ে পাগল পারা।।

স্বপ্ন মাঝে, খুঁজি তারে, পরীর দেশে দেয় না-সে যে ধরা,
মেঘের দেশে পাইনা তারে বৃষ্টি করে-জলের মাঝে খরা।।
কষ্ট যাতনা আর প্রাণে যে সহে না-ব্যথায় বুকটা ভরে,
তারেই কেন যায় না ভোলা, কে সে? কি লাভ তায় সংসারে।।
এ যে রঙ তামাশার কথা নয় প্রিয়া-জীবন নিয়ে খেলা-
তাইতো বলি, কেমনে চলি, হাত ধরো-ভাসাও প্রেমের ভেলা।।
বিরহ জ্বালায়, জ্বলিতে চাহি না সখী-মিলনের সুর তোলো-
আমার সকল চাওয়া তোমায় নিয়ে-ভোলো অভিমান ভোলো।।









