নুরে আইন শিউলীর দুটি কবিতা

তোমায় ভেবে

তোমায় ভেবে স্বপ্ন দেখি
আঁকি কত ছবি।
তোমায় ভেবে আজ আমি হতে বসেছি কবি।
তোমায় ভেবে দিন কেটে যায়
যায় কেটে রাত।
ইচ্ছে করে জড়িয়ে ধরি
তোমার দু’টি হাত।
তোমায় ভেবে কাঁদি আবার
তোমায় ভেবে হাসি।
তোমায় ভেবে ভেবে আমি
সুখ সায়রে ভাসি।
তোমায় ভেবে দূরে সরে যাই
তোমায় ভেবে কাছে আসি
বুঝেনাও এবার তোমায় আমি কত ভালোবাসি।

 

বসন্ত
তুমি আসবে বলে, “হে বসন্ত”
প্রকৃতি সেজেছে নতুন সাজে,
পাড়ায়-পাড়ায়, ঘরে-ঘরে
খুশির মাদল বাজে।
গাছেরা ছড়িয়েছে নুতন পাতা
কুড়িরা ফুটিয়েছে ফুল,
পাতায়-পাতায়, ফুলে-ফুলে
আনন্দেরই রোল।
কোকিল ডাকে মধুর সুরে
মনটা তখন যায় যে ভরে,
মিষ্টি মধুর ফুলের গন্ধ
সবাইকেই যে দেয় আনন্দ।
বসন্তেরই নতুন সাজে
তোরা সাজবি যদি আয়।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like