

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন,ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আর্ন্তুজাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী পালন করেছে।

শুক্রবার ভোরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা সরকারী বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে একটি র্যালী ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে একটি র্যালী পৌরএলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে পুস্পাঞ্জলী দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে উপজেলা চত্তরে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল, ফরিদ উদ্দিন, সেলিম মাহবুব সবুজ, রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি জিয়াউর রহমান লিমন, সাহেদল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বকর ছিদ্দিক, যুগ্ম আহবাহয়ক হাবিবুর রহমান কবির, মানিক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারন সম্পাদক বাবুল, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক জিয়া উদ্দিন, আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, নবীনদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক সজিব মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, খালেকুজ্জামান জুয়েল, আমিনুল ইসলাম, আবুল বাশার প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও উলামাদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর











