

ক্ষুদীরাম দাস
হৃদয় নদীতটে ধরণী চিরপরিচিত
লুটায়ে পড়েছে সুখের শয্যাগুলো।
আমার ওষ্ঠাধর ঈশ্বর নাম স্মরণে
বিপদে নেই কেউ বিজন মহত্ত্ব
অশ্রুজল গ-দেশ বহিয়া চলে।

চিরনিস্তব্ধ হৃদয় উপকূল আমার
বিষাদশান্ত তবুও আমি
ঈশ্বর পথপানে চেয়ে রই!
আমার দুই নেত্রপল্লব
টপ টপ ঝরিছে অশ্রুজল;
মর্মবিদ্ধ নিদ্রা উড়িয়া যায়
শয়নগৃহ অশান্তির ছোঁয়ায়
অশ্রুবাষ্পে ধোঁয়া ধোঁয়ায়।
আমি নিস্তব্ধ ব্যাকুল জীবন প্রান্তে
নির্জনতার সীমা ছাড়িয়ে
একাকিনী সুপ্ত জগতের মন বিষাদে
আমার অন্তরাত্মা চেতনাশক্তি হারায়
জগতে নেই কেউ আমাকে সুধায়;
ঈশ্বর আমার, আমি ঈশ্বরের।
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর









