

তথ্য প্রযুক্তি ডেস্ক :
দেশের বাজারে মিলবে বিশ্বের সবচেয়ে স্লিম ভাঁজযোগ্য এআই স্মার্টফোনের স্বীকৃতি পাওয়া অনার ম্যাজিক ভি৩। আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে ফোনটির প্রি-বুকিং। আর গ্রাহক ফোনটি হাতে পাবে ৬ মার্চ। প্রি-বুকিং দিলেই ফোনটি সাথে মিলবে ১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
এরই মধ্যে অনারের এই ফোনটি পেয়েছে টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশনস অব ২০২৪’-এর স্বীকৃত এবং আইএফএ ২০২৪ পুরস্কার। স্মার্টফোনে উদ্ভাবনকে নতুনভাবে তুলে ধরতে অনার ম্যাজিক ভি৩-তে আলট্রা-স্লিম ডিজাইন নিয়ে এসেছে অনার।

ফোনটি ফোল্ড করা অবস্থায় ৯.২ মিলিমিটার ও ফোল্ড না করা অবস্থায় ৪.৩৫ মিলিমিটার আকারে থাকবে। মাত্র ২২৬ গ্রাম ওজনের এই ফোনটিতে অ্যারোস্পেস-গ্রেডের ফাইবার দিয়ে তৈরি আর্মর ব্যবহার করা হয়েছে। যা ফোনটির ইমপ্যাক্ট রেজিজট্যান্সকে ৪০ গুণ বৃদ্ধি করতে সক্ষম। ডিভাইসটির স্থায়িত্ব নিশ্চিতে আইপিএক্স৮ ব্যবহার করা হয়েছে। যা পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে।
অনার ম্যাজিক ভি৩’র ৬.৪৩ ইঞ্চির এক্সটারনাল ডিসপ্লে ও ৭.৯২ ইঞ্চির ইন্টারনাল ভাঁজযোগ্য স্ক্রিন। এই দুটিতেই ১২০ হার্জ ডায়নামিক রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে অনন্য এ ডিসপ্লে। পাশাপাশি ফোনটিতে রয়েছে ট্রিপল-ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স।
ভিভোর নতুন ফোন প্রি-অর্ডারে মিলবে নেকব্যান্ডভিভোর নতুন ফোন প্রি-অর্ডারে মিলবে নেকব্যান্ড
এছাড়া ফোনটিতে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ৩.৫এক্স অপটিক্যাল জুমসহ ২০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ও ভিডিও ধারণের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এগুলোর এআই-সমৃদ্ধ মোশন সেন্সিং টেকনোলজি ব্যবহারকারীর তোলা ছবিকে আরও নিখুঁত ও ঝকঝকে করে তুলবে।
অনার ম্যাজিক ভি৩ ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। ফোনটিতে ১২ জিবি বা ১৬ জিবি র্যামের পাশাপাশি, ২৫৬ জিবি থেকে শুরু করে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকছে। সেই সাথে থাকছে ৫ হাজার ১৫০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। যা ফোনটির দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা দিতে ৬৬ ওয়াটের ওয়্যারড সুপারচার্জ ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকছে।
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









