

মোঃ আঃ কুদ্দুস মনোহরদী, নরসিংদী :
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নরসিংদীর মনোহরদীতে র্যা লি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা মনোরেদী শাখা,নরসিংদী।

শুক্রবার নরসিংদীর মনোহরদী এলাকায় নরসিংদীর মনোহরদী পেীরসভার আমির ও মেয়রপ্রাথী মোঃ আসাদুজ্জামান নুর (সিনিয়র সাংবাদিক) সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নরসিংদী জেলার সহকারী সেক্রেটারী জেনারেল ,বেলাব ও মনোহরদী-০৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা জাহাঙ্গীর আলম ।
নরসিংদী জেলার সহকারী সেক্রেটারী জেনারেল ,সাবেক ভাইস চেয়ারম্যান মনোহরদী উপজেলা পরিষদ ও সাবেক প্যানেল মেয়র পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বলেন, ‘আল্লাহ তায়ালা কোরআন নাজিলের মাধ্যমে অন্য সব মাস থেকে রমজান মাসকে অধিকতর সম্মানিত করেছেন। এজন্য আসুন কোরআন নাজিলের মাস রমজানে বেশি বেশি কোরআন পড়ি, কোরআন বুঝি ও কোরআনের আলোকে সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করি। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রমজানে নিত্যপণ্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে। রমজান মাসে সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। এছাড়া রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান তিনি।’
পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল র্যা লি বের করে । শুক্রবার আসরবাদ মনোহরদী উপজেলা দক্ষিন আমির মাওলানা মোঃ সানাউল্লাহ,তাইজুল ইসলাম শাহিন সেক্রেটারী ও উত্তরের আমির মোঃ ইকবাল হোসেন, মনির উদ্দীন আজহারী সেক্রেটারীর নেতৃত্বে র্যা লি লিটি শহরের মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাস টার্মিনালে শেষ হয়। র্যা লিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের সঠিক মর্যাদা রক্ষা করতে হলে সকলকে ত্যাগ ও ধৈর্যের সাথে ইবাদতে মনোযোগী হতে হবে। তারা রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান
প্রকাশ : শনি বার, ০১ মার্চ ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











