

শোন মুসলমান, এসেছে রমজান,
উঠেছে পুণ্যের চাঁদ, কি সুন্দর আসমান।
ঘুমন্ত আত্মারে জাগ্রত করার তরে,
আলো হয়ে আল-হেলাল উঠেছে গগন জুড়ে।
মুসলিম জাহানে এ যে জান্নাতের সন্ধান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
ভুলে যেও না রেখো স্মরণ,
কখনও হৃদয় হতে করো না গোপন,
করতে হবে রোজার সাথে সাথে পালন,
পাঁচ ওয়াক্ত সালাতের ফরমান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।

এই তো সেই মাস বরকতে রমজান,
যে মাসে ধরণীতে এসেছিল কোরআন,
পাহাড়-পর্বত, বৃক্ষরাজি আর জমিন আসমান,
নিতে পারেনি যারে, নিয়েছিল ইনসান-
(মহানবী সাঃ), দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
রমজানের বিদায় বেদনা, বান্দার মনে যেন থাকে না,
তাইতো দিলেন ঈদের বিধান,
এ যে মহা আনন্দের, মহা প্রভুর দান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।-(সংক্ষিপ্ত)
প্রকাশ : রোববার, ০২ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











