

শৌর্যে বীর্যে মননে
ধারণে ধরণে
হওয়ার কথা অনেক বড়
হ্যা, বড় হিমালয়ের মতো বড়
আকাশের দিকে মাথা উঁচু করে
নিজেকে ছাড়িয়ে যাবার কথা।
কিন্তু একি দেখছি চারিদিকে!
শৌর্যে নয় বীর্যে নয় মননে নয়
ধারণে নয় ধরণে নয়
কোন কিছুতেই আমার বড় নই।
আমরা ছোট হওয়ার জন্য ছুটছি
আকাশ ছোঁয়া তো নয়
নরকের দিকে ছুটছি তো ছুটছি

আমাদের উপর ভরসা করে না কেউ
না না না কেউ না
না বোন, না মা, না কন্যা
আমরা আমাদের ভরসা করার গৌরব হারিয়েছি
পথে ঘাটে হাটে বাজারে
কি এক বিশ্রী নোংরা চিন্তা চেতনায়
আচরণে ভাবনায়
নিজেদের নিয়ে যাচ্ছি নরকের কীট পর্যায়ে
পুরুষ হিসাবে ভগবান তৈরী করেছিল ঠিক
কিন্তু উল্টো নিজেরা হয়ে গেলাম কীট, নরকের কীট!!
প্রকাশ : রোববার, ১৬ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











