পলাশবাড়ীতে দুঃস্থ মানুষের মাঝে বৈরী হরিণমারী সমাজকল্যাণ সংস্থার ঈদ উপহার

পলাশবাড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অসহায় দুস্থ মানুষের মাঝে বৈরী হরিণমারী সমাজকল্যান সংস্থার উদ্যোগে ঈদ উপহার দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় উল্লেখ থাকে যে, ঈদের খুশি ভাগাভাগী করে নিতে পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ২শতাধিক অসহায়, দুস্থ মানুষকে দেয়া হলো ঈদ উপহার।

আজ শনিবার(২৯ মার্চ) সকালে পৌর শহরের ড্রীমল্যান্ড এডুকেশন পার্ক হতে অসহায়,দুস্থ এসব মানুষের মাঝে ঈদের উপহার তুলে দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো,উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারী রুহুল আমিন,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের সেক্রেটারী আইনুল হক প্রধান,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,বরিশাল ইউনিয়িন জামায়াতের আমীর শামীম প্রধান,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক জোবায়ের প্রধান শামীম।

অতিথিবৃন্দ বৈরী হরিণমারী সমাজ কল্যান সংস্থার এমন কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বৈরী হরিণমারী সমাজকল্যান সংস্থার সভাপতি গোলজার সরকার রাজীব।

আবু জাফর মন্ডল/প্রিয় সময়

প্রকাশ : শনিবার, ২৯ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like