গাইবান্ধায় চীনের ১ হাজার শয্যার হাসপাতালটি স্থাপনের দাবিতে সংহতি সভা

গাইবান্ধা :

গাইবান্ধায় চীনের ১ হাজার শয্যার হাসপাতালটি স্থাপনের দাবিতে সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তাবিত ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় নির্মাণের দাবি জানিয়েছেন সাধারণ ছাত্র-জনতা। এ লক্ষ্যে শনিবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সংহতি সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ উপস্থিত ছিলেন।

চীনের উপহারের হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবিতে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক আলমগীর কবীর বাদল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মো. মাহামদুন্নবী টিটুল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা বিএমএ আহবায়ক ও জেলা জিয়া পরিষদের সদস্য সচিব ডা. আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, ব্যবসায়ি নেতা মকসুদার রহমান শাহান, জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার ও সহকারী সম্পাদক ফয়সাল কবির রানা, ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্র-জনতার পক্ষে ফিহাদুর রহমান দিবস।

বক্তারা বলেন, দেশের সবচেয়ে অবহেলিত জেলা গাইবান্ধা। এখানে কোনো কলকারখানা নেই। নেই কর্মসংস্থানের কোনো সুযোগ। এখানকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঢাকায় যেতে হয়। গাইবান্ধায় ১০০০ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণে যথেষ্ট জায়গা রয়েছে। এখানে বাংলাদেশ-চীন মৈত্রীর হাসপাতালটি নির্মিত হলে বৃহত্তর রংপুরের মানুষ উপকৃত হবে। সেই সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারিসহ ঐক্যমত থাকার জোর দাবি জানিয়েছেন গাইবান্ধা জেলাবাসী।

মোঃ আবু জাফর মন্ডল/প্রিয় সময়

প্রকাশ : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like