

গাইবান্ধা :
গাইবান্ধায় মহান মে দিবস পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দিবসটি উপলক্ষে কমিউনিস্ট পার্টির উদ্যোগে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০১ মে) সকাল ১১টায় জেলা কমিটির উদ্যোগে জেলা কার্যালয়ে আলোচনা সভা ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. শাহাদত হোসেন লাকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, কৃষক নেতা ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশাল, এমদাদুল হক মিলন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি শ্রমিকদের অধিকার আদায়ের স্মরণীয় দিন। বর্তমানে এ দিবস শ্রমিকদের হাত থেকে ছিনতাই হয়ে গেছে। আমাদের দেশের শ্রমিকরা এ দিনে মালিকদের দ্বারা ব্যবহৃত হচ্ছে। আর সেকারণে শ্রমিকের অধিকারের বিষয়গুলো অধরাই থেকে যাচ্ছে। তারা বলেন, আগের সরকারগুলো যেভাবে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে যেভাবে দমন করেছে বর্তমান অন্তর্বর্ত্তী সরকারও দাবি নিয়ে শ্রমিকরা রাস্তায় নামলে তাদের দমন করছে। সর্বক্ষেত্রে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকদের নেতৃত্বে শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে।
আলোচনা সভার শুরুতে নিহত সকল শ্রমিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।
এছাড়া কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটির উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে সকাল ৯টায় সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
মোঃ জাহাঙ্গীর আলম/ প্রিয় সময়
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









