

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে আব্দুল বারী সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহষ্পতিবার (৩ জুলাই) সকালে জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু, সহ অধ্যাপক ফজলুল হক, আবু সাঈদ হোসেন পাখী, আনোয়ারুল হক বাবলু,জোবাইদুল ইসলাম সুইট, শাহ আলম সবুজ। কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে আব্দুল মতিন সরকার শিরিন, মো. সাহেব আলীসহ মোট ২১ জনকে। আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে জেলা কমিটির নিকট নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু হানিফা বলেন, আমাকে আহবায়ক কমিটির সদস্য সচিব করায় ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি নেতাকর্মীরা আমার পাশে থাকবে। আমরা সবাই মিলে এক সঙ্গে দলের জন্য কাজ করবো। সকলের নিকট দোয়া কামনা করছি।
বৃহস্পতি বার, ০৩ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন









