

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকা জেলার দোহার উপজেলার অন্যতম বিদ্যাপীঠ পদ্মা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জালাল হোসেন। তিনি পূর্বে এই কলেজেই উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করবেন।

সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ অবসরে যাওয়ার পর শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হন। তার স্থলাভিষিক্ত হয়ে মো. জালাল হোসেন কলেজের প্রশাসনিক নেতৃত্ব গ্রহণ করছেন।
মো. জালাল হোসেন তার শিক্ষা ও কর্মজীবনে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। শিক্ষকতা পেশায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে ইছামতী কলেজ, নবাবগঞ্জ এবং ইসলামপুর ডিগ্রি কলেজ, জামালপুরে শিক্ষকতা করেন।
পরবর্তীতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুরের পিয়ারপুর মহারাজা শশিকান্ত স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার আরামবাগ স্কুল অ্যান্ড কলেজে।
২০১৪ সালের ৯ জুন তিনি পদ্মা সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে যোগ দেন এবং ২০১৭ সালের ৩০ আগস্ট থেকে ২০২৩ সালের ২২ অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
উল্লেখযোগ্যভাবে, এই মেধাবী শিক্ষাবিদের শিক্ষা জীবন শুরু হয় নওগাঁ জিলা স্কুলে, যেখানে তিনি এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে নওগাঁ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য,তিনি BNCC এর পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষা ও ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সততা পদ্মা সরকারি কলেজের আগামী দিনগুলোতে অগ্রগতির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতি বার, ০৩ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











