চাঁদপুরে প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

সজীব খান, চাঁদপুর :

চাঁদপুরে শারীরিক প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে, ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সামনে একজন শারীরিক প্রতিবন্ধী হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে নানা কারণে প্রতিবন্ধীত্বের শিকার মানুষজন বোঝা নয়, তারাও এই সমাজেরই অংশ। তাই তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রসহ সচেতন সবারই দায়িত্ব। সেই লক্ষ্য নিয়ে প্রতিবন্ধীদের জীবনকে কিছুটা সহজ করতে “প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হলো হুইলচেয়ার। এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সুমন নন্দী উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সব ধরনের প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আপনার আমার সবার নৈতিক দায়িত্ব। কারণ, তারা কেউ বোঝা নয়, এই সমাজেরই একটা অংশ।

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like

About the Author: priyoshomoy