`পূজা শুরুর দুই দিন পূর্বে থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে’

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩৪ টি পূজামণ্ডপে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিন ব্যাপী সনাতনধর্মী হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় মতলব উত্তর উপজেলা সভাকক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। ঐ সভায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সভাপতিত্ত্ব করেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দূ্র্গাউৎসব কারো একার নয়, এটি সকলের, সে জন্য পূজামণ্ডপের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠ এবং সফল ভাবে সম্পন্ন করার জন্য আহবান জানান তিনি।

ইউএনও বলেন, পূজা শুরুর দুই দিন পূর্বে থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে। এতে থাকবে থানা পুলিশ, সাদা পোষাকে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, সেচ্ছাসেবক দল, পূজামন্ডপ কমিটি, পূজা উদযাপন পরিষদ ও পূজা মনিটরিং কমিটি। থাকবে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রয়োজন সেনাবাহিনী, র্্যাব থাকবে। এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রহমতুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম চান্দুবাবু, সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহানউদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মোঃ সুমন আহমেদ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য মুরাদুজ্জামান প্রমূখ।

এছাড়া মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like

About the Author: priyoshomoy