

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুর পৌর বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৫ইং এ আব্দুল কাদের বেপারী সিনিয়র সহ সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল বিএনপি, ইতিমধ্যে তিনি সিনিয়র সহ সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়ে প্রচারনা নেমে পড়েছেন, পৌর বিএনপির প্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে তিনি প্রচারনা করে যাচ্ছেন।

তিনি পৌর প্রতিটি ওয়ার্ডের ডেলিকেটদের আকুণ্ঠ সমর্থন ও দোয়া প্রার্থণা করে যাচ্ছেন। চাঁদপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে আব্দুল কাদের বেপারীকে ডেলিকেটদের পছন্দের তালিকা রয়েছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, সম্মেলনকে ঘীরে সকল প্রার্থীগন পৌর এলাকা চসে বেড়াচ্ছেন।
আব্দুল কাদের বেপারী দীর্ঘ রাজনৈতিক জীবনের পথচলায় তিনি বিভিন্ন সময় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিএনপির রাজনীতির কর্মী হিসাবে আত্মপ্রকাশ করেন।
আব্দুল কাদির বেপারী পূর্বের কমিটিতে ২বার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি ৯০সাল জেলা যুবদল, পৌর যু্বদলে নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে জেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন কর্মীবান্ধব নেতা হিসেবে চাঁদপুরে সর্বমহলে তিনি পরিচিতি লাভ করেছেন।
একান্ত সাক্ষাৎকারে আব্দুল কাদের বেপারী বলেন বিগত জাতীয় সংসদ নির্বাচন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধারা নির্যাতিত হয়েছি। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বহু মামলার আসামী হয়েছি, কিন্তু দলের স্বার্থে আওয়ামী লীগদের সাথে কখনোই আপোষ করিনি। এজন্য পৌর তৃণমূলের বিএনপি তাকে মূল্যায়ন করবে বলে আশা ব্যাক্ত করেন।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫













