দোহারে নকল স্বর্ণ দিয়ে দুই নারীর প্রতারণা, দেড় লাখ টাকা খোয়া

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ(ঢাকা)

দোহারে দুই নারীর প্রতারণার শিকার হয়ে একজন স্বর্ণ ব্যবসায়ী দেড় লাখ টাকা হারিয়েছেন। ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রতারকচক্র নকল স্বর্ণ বন্ধক রেখে টাকা হাতিয়ে নিয়েছে।

শুক্রবার দুপুরে সুমন হাওলাদার নামে ওই স্বর্ণ ব্যবসায়ী জানান, তিনি দোকান থেকে বাহিরে ছিলেন। এই সুযোগে দুই নারী প্রতারক তার ভাতিজাকে ভুল বুঝিয়ে গত কায়দায় নকল স্বর্ণের চেইন ও দুল দিয়ে নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোহার থানার ওসি তদন্ত মো. নুরুন্নবী ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাটি শুনেছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like

About the Author: priyoshomoy