

রফিকুল ইসলাম , হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কৃষি অফিসের সাবেক প্রধান সহকারী ও উপজেলা বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান কবিরের পিতা আলহাজ্ব মজিবুর রহমান (৭৬) গতকাল (১০ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল বুধবার হোসেনপুর সাব রেজিস্ট্রার অফিস মাঠে প্রথম নামাজে জানাজা ও বিকেলে উপজেলার বাসুরচর গ্রামের পূর্বপাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বাযক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ও জিএস মোঃ আবুল হাসিম সবুজ, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, এপিপি অ্যাডভোকেট তানভীর হাসান রানাসহ, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফুল রাজা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫













