

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর শাহ সলেমান লেংটার মাজার এলাকা থেকে চুরি হওয়া ঢাকা মেট্রো ল২৯- ৭৭১১ সিরিয়ালের ইয়ামাহা R15 মোটর সাইকেল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

আটক চোর আব্দুল হামিদ (৪২) আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য।
তিনি উপজেলার ব্রাহ্মণচক গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক চুরির ও মাদকের মামলা রয়েছে।
মতলব উত্তর থানার মামলা নং ২৯,তাং ১২/০৯/২০২৫,ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, আটক চোর আব্দুল হামিদকে তথ্য উদঘাটন করার জন্য জিজ্ঞাডাবাদ করা হচ্ছে। আরও কোন তথ্য বেড়িয়ে আসলে পরে জানিয়ে দেওয়া হবে বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ডট কম













