রানীগঞ্জ যৌনপল্লীতে পুলিশের অভিযান: তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ২.৮৫ কেজি গাঁজা

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরের রানীগঞ্জ বাজার যৌনপল্লীর ডিউটি ম্যান মফিজের বাড়ির ভাড়াটিয়া থেকে শুরু করে (৩) নং (১০) নং এবং (১১) নং বাড়িতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান পরিচালনা করে চারজন মাদক কারবারি যৌনকর্মী মেয়েদের মধ্যে একজন পালিয়ে যায় এবং তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেন পরবর্তীতে তাদের ঘর এবং শরীরের তল্লাশি চালিয়ে দুই কেজি আটশত ৮৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।

পুলিশ উদ্ধারকৃত গাঁজা সহ মাদক কারবারি যৌনকর্মীদেরকে ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে ১নং ফাঁড়িতে নিয়ে যায়।

পুলিশের অভিযানটি পরিচালনা করেন (১) নং ফাঁড়ির আই সি ও ইনচার্জ কামাল পাশা ও তার সঙ্গীও ফোর্স পরবর্তীতে তাদেরকে সদর থানায় হস্তক্ষেপ করা হয়।

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy