গোয়াইনঘাটে বিএসপি র মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজু বিশ্বাস দুর্জয়, গোয়াইনঘাট, সিলেট  :

সারাদেশে সংখ্যালঘু নির্যাতন,জাতীয় নাগরিক অধিকার সহ বিভিন্ন সনাতনী দাবী নিয়ে আইনজীবী সুমন কুমার রায়ের সম্পাদনায় গেল বছর আত্মপ্রকাশ করে বাংলাদেশ সনাতন পার্টি। ইতোমধ্যে বাংলাদেশের তরুনদের আগ্রহে বেশ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে দলটি।

আজ শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুর ১২ টায় সিলেটের সালুটিকর বাজার মহাপ্রভুর আখড়ায় বিএসপি গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বি,এস,পি সিলেট জেলা শাখার সদস্য সচিব শেখর চন্দ্র বোধ, উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য কৃষ্ণমনি বিশ্বাস, রাখাল নম, সুনিল নম, রুবেল নম, জীবন নম, সারিন্দ্র বিশ্বাসসহ উপজেলা শাখার সদস্যবৃন্দ।

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy