

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতকে বিদায়ী সংবর্ধনা নবাগত ইউএনও জামিউল হিকমাক সংবর্ধনা দিয়েছেন চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে, রোববার রাত আটটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী এবং নবাগত ইউএনওকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সময় চাঁদপুর জেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস আখন্দ রোকন, লক্ষ্মীপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম, আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর মানিক, কল্যাণপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আলমগীর সরদার, বালিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা বেগম, তরপুচন্ডী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনসুর আহমেদসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫













