চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময়

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সাথে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় শাহমাহমুদপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এম এ কুদ্দুস আখন্দ রোকন, লক্ষ্মীপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম, আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর মানিক, কল্যাণপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আলমগীর সরদার, বালিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা বেগম, তরপুচন্ডী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনসুর আহমেদ, চান্দ্রা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বশির উল্ল্যাহ খন্দকার, রামপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তপন রায়, বাগাদী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শহীদ আলম পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, হানারচর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রুমা আক্তার, বিষ্ণুপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হালিমা আক্তার, রাজরাজেশ্বর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নির্মল চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা সকল প্রশাসনিক কর্মকর্তাদের বলেন, “উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন, সরকারি সেবায় স্বচ্ছতা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সমস্যা সমাধানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।” সকল বিষয়ে গুরুত্বসহকারে দেখতে হবে, এজন্য সকলকেই সার্বিক ভাবে সহযোগীতা ও পরামর্শ দেওয়ার জন্য সদর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছি।

শেয়ার করুন
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy