রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদপুর সাহিত্য পরিষদের কুইজ প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার ॥ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ বাস্তবায়নের ধারাবাহিকতায় চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর বিষ্ণুপুর ২নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তারের সঞ্চালনায় এ আয়োজনে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক বই উপহার তুলে দেয়া হয়।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক উন্মে সালমা, হাবিবা সুলতানা, তাছলিমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy